লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩৭তম জন্মদিনের ৪ দিন আগে মারা গেলেন হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের

হলিউডের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের আর নেই। নিজের ৩৭তম জন্মদিনের মাত্র চার দিন আগে আকস্মিকভাবে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই তারকা। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রীর প্রতিনিধি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

শোকবার্তায় হেইডেনের প্রতিনিধি বলেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা প্রিয় হেইডেনের প্রয়াণের সংবাদটি জানাচ্ছি। তিনি নিজের কাজের মাধ্যমে সবার জীবনে এবং পর্দায় কোটি দর্শকের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন।”

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ন্যাশভিল’-এ জুলিয়েট বার্নস চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য দুইবার মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন এই গুণী অভিনেত্রী। এছাড়া ‘হিরোস’ সিরিজে তার সাবলীল অভিনয় বিশ্বজুড়ে দর্শকদের প্রশংসা কুড়ায়। তিনি জনপ্রিয় ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজিরও অন্যতম তারকা ছিলেন।

নিজের সামাজিক ও ব্যক্তিগত জীবনে মাদকের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের বিষয়টি নিয়ে সবসময়ই খোলামেলা কথা বলতেন হেইডেন। ২০২০ সালে একটি পুনর্বাসন কেন্দ্রে সময় কাটানোর পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন। তবে ২০২৩ সালে বড় একটি মানসিক ধাক্কা পান এই অভিনেত্রী, যখন তার ছোট ভাই জ্যানসেন মাত্র ২৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে চলতি বছরের মে মাসেই প্রকাশিত হয়েছিল হেইডেন প্যানেটিয়েরের লেখা প্রথম বই ‘দিস ইজ মি: এ রেকনিং’। কোটি ভক্তকে কাঁদিয়ে তার এই অকাল প্রস্থান হলিউড ইন্ডাস্ট্রিতে গভীর শোকের ছায়া ফেলেছে।

জনপ্রিয় সংবাদ

৩৭তম জন্মদিনের ৪ দিন আগে মারা গেলেন হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের

প্রকাশিত হয়েছে: ০৭:০০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬