লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। তবে বাংলাদেশসহ সাতটি দল এখনও লর্ডসের টিকিট পাওয়ার দৌড়ে টিকে রয়েছে। পয়েন্ট তালিকার শতাংশের (পিসিটি) হিসাব অনুযায়ী টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে কোন দলের সামনে কী সমীকরণ রয়েছে, তা দেখে নেওয়া যাক।

তালিকার সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ৮৪ পয়েন্ট এবং ৭৭.৭৮ শতাংশ পিসিটি নিয়ে শীর্ষে থাকা অজিদের সামনে এখনও ৯টি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে মাত্র ৫টি টেস্টে জয় পেলেই ফাইনাল নিশ্চিত করবে তারা। অন্যদিকে, ৭৫.০০ শতাংশ পিসিটি ও ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকারও বাকি রয়েছে ৯টি ম্যাচ। ফাইনালে যেতে হলে টেম্বা বাভুমার দলকে অন্তত ৬টি ম্যাচে জয় পেতে হবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ৫২ পয়েন্ট এবং ৭২.২২ শতাংশ পিসিটি নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। কিউইদের বাকি ৮টি ম্যাচের মধ্যে ৫টিতে জিততে হবে। এদিকে, অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়ে নিজেদের সুযোগ দারুণভাবে বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। ৪০ পয়েন্ট ও ৬৬.৬৭ শতাংশ পিসিটি নিয়ে চার নম্বরে থাকা টাইগারদের বাকি ৯টি টেস্টের মধ্যে অন্তত ৭টিতে জয় তুলে নিতে হবে।

শুভমন গিলদের ভারতের সামনেও সমীকরণটি বেশ কঠিন। ৫২ পয়েন্ট ও ৪৮.১৫ শতাংশ পিসিটি নিয়ে পঞ্চম স্থানে থাকা ভারতকে তাদের বাকি ৯টি টেস্টের মধ্যে অন্তত ৭টিতে জিততে হবে, অন্যথায় আরও একবার ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হবে তাদের। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ২০ এবং পিসিটি ৪১.৬৭ শতাংশ। লঙ্কানদের বাকি ৮টি ম্যাচের মধ্যে ৫টিতে জয় এবং ২টিতে ড্র করতে হবে; একটির বেশি ম্যাচ হারলেই তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে। এছাড়া ৩৮ পয়েন্ট এবং ২৪.৩৬ শতাংশ পিসিটি নিয়ে এই দৌড়ে সপ্তম দল হিসেবে টিকে রয়েছে ইংল্যান্ড।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের গ্রিন শিপইয়ার্ডে তকমার আড়ালে বাড়ছে মৃত্যুর মিছিল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান

প্রকাশিত হয়েছে: ১২:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬