লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ল

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হকের চাকরির চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। মঙ্গলবার থেকে তাদের এই বর্ধিত মেয়াদের সময়কাল শুরু হচ্ছে। উল্লেখ্য যে, তাদের বর্তমান চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদের শেষ দিন ছিল আজ।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের ঠিক আগমুহূর্তে প্রশাসনের শীর্ষ দুটি পদে বড় ধরনের রদবদল আনা হয়। সেই সময় মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া তিন দিনের ব্যবধানে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেন। ওই পরিবর্তনের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে মো. এহছানুল হককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তারা দুজনেই বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ল

প্রকাশিত হয়েছে: ০৫:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬