লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে পুকুরে ভাসছিল বৃদ্ধের লাশ, উদ্ধার করল পুলিশ

মাদারীপুরের শিবচরে একটি পুকুর থেকে রাজ্জাক মাতুব্বর (৯০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাগমারা বাজার সড়কসংলগ্ন একটি পুকুরে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা।

নিহত রাজ্জাক মাতুব্বর শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর এলাকার মৃত দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে। তার পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে লাশ ভাসতে দেখে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নিলখী পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নিহতের ছেলে ইব্রাহিম হোসেন জানিয়েছেন, তার বাবা প্রায়ই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যেতেন। এদিকে, নিলখী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মাসরুল বলেন, গতকালও ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরান, জানালো আল-উইফাক

শিবচরে পুকুরে ভাসছিল বৃদ্ধের লাশ, উদ্ধার করল পুলিশ

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬