লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি সেনাবাহিনীকে ‘সবচেয়ে অনৈতিক’ বললেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে বিশ্বের ‘সবচেয়ে অনৈতিক’ সেনাবাহিনী হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ বলেন, ‘সবচেয়ে অনৈতিক সেনাবাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে। আর ক্ষমতাসীন ব্যক্তিরা, ইতিহাসের অনেক ঘটনার মতোই, ভুক্তভোগীদের দেখতে বা তাদের জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করতে অস্বীকার করছেন।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর এবং মানবাধিকারের যুগে এমন ঘটনাকে তিনি অত্যন্ত ঘৃণ্য বলে উল্লেখ করেন।

আলবানিজের এই মন্তব্যের সাথে যুক্ত করা ছবিতে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনি এক ব্যক্তির নিহতের বিষয়টি উঠে আসে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, নিহত ব্যক্তির নাম ফাতহি খাজেম। গত শুক্রবার জেনিনে নিজের বাড়িতে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন। ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি বাধা দেন এবং এরপরই তাকে গুলি করা হয়।

ওয়াফা আরও জানায়, গুলিবিদ্ধ ফাতহি খাজেমকে উদ্ধারের জন্য একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে ইসরায়েলি সেনারা বাধা দেয়। ফলে রক্তক্ষরণে তার মৃত্যু হয় এবং পরবর্তীতে সেনারা তার মরদেহ নিয়ে যায়। আলবানিজ এই ঘটনাকে ফিলিস্তিনিদের জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের ওপর বড় ধরনের আঘাত হিসেবে বর্ণনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে

ইসরায়েলি সেনাবাহিনীকে ‘সবচেয়ে অনৈতিক’ বললেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬