লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসেজে অর্থ লেনদেনের নতুন ফিচার আনছে টিকটক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার যুক্ত করার কাজ করছে, যার মাধ্যমে সরাসরি বার্তা বা ডাইরেক্ট মেসেজ আদান-প্রদানের সময় অর্থ লেনদেন করা সম্ভব হবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ও ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আইফোনের জন্য প্রকাশিত টিকটক অ্যাপের সর্বশেষ সংস্করণের কোড বিশ্লেষণ করে এই নতুন সুবিধার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রস্তাবিত এই ফিচারটির মাধ্যমে টিকটকের নিজস্ব পেমেন্ট সিস্টেম ব্যবহার করে চ্যাট বক্স থেকেই সরাসরি টাকা পাঠানো যাবে। টাকা পাঠানোর প্রক্রিয়াটিকে সহজ রাখা হয়েছে, যেখানে প্রাপক একটি নির্দিষ্ট বোতামে চাপ দিয়ে অর্থ গ্রহণ করতে পারবেন। এছাড়া লেনদেনের সময় টাকার সঙ্গে ছোট কোনো বার্তাও যুক্ত করার সুযোগ থাকবে।

টিকটক বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে তাদের শপের কেনাকাটায় নিজস্ব পেমেন্ট সিস্টেম ব্যবহার করছে। নতুন এই ফিচারটি চালু হলে সাধারণ ব্যবহারকারীরাও একে অপরের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন। তবে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে ই-কমার্স, সার্চ, গেমিং এবং হোটেল বুকিংয়ের মতো সেবা চালুর পর অর্থ লেনদেনের খাতে প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই সেবাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে তা ভেনমো, জেল কিংবা এক্সের ‘এক্স মানি’-র মতো জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবাগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে।

জনপ্রিয় সংবাদ

মেসেজে অর্থ লেনদেনের নতুন ফিচার আনছে টিকটক

প্রকাশিত হয়েছে: ০৬:০০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬