লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল জেমিনি ব্যবহারে বড় পরিবর্তন: ৯ অক্টোবর থেকে নতুন নিয়ম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবা ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। আগামী ৯ অক্টোবর থেকে গুগলের বিনামূল্যের অ্যাকাউন্টে জেমিনি ফ্ল্যাশ ও জেমিনি প্রো মডেল ব্যবহারের সুযোগ আর থাকছে না। পরিবর্তে, সাধারণ ব্যবহারকারীরা কেবল জেমিনি ফ্ল্যাশ-লাইট মডেল ব্যবহারের সুবিধা পাবেন।

গুগলের সাপোর্ট পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে জেমিনি অ্যাপ এবং ডেস্কটপ সংস্করণে ব্যবহারকারীরা একাধিক মডেল বেছে নেওয়ার সুযোগ পান। তবে ৯ অক্টোবর থেকে বিনামূল্যের অ্যাকাউন্টের সব প্রশ্নের উত্তর শুধু জেমিনি ফ্ল্যাশ-লাইটের মাধ্যমেই দেওয়া হবে। জেমিনি ফ্ল্যাশ-লাইট একটি তুলনামূলক সাশ্রয়ী মডেল। এর বিপরীতে জেমিনি ফ্ল্যাশ অধিক সক্ষম এবং জেমিনি প্রো মূলত জটিল কাজ ও উন্নত যুক্তি বিশ্লেষণের জন্য ডিজাইন করা হয়েছে।

এই পরিবর্তন শুধু সাধারণ ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং গুগলের এআই প্লাস সাবস্ক্রাইবারদের ওপরও এর প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রে মাসে ৫ ডলার মূল্যের সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা এখন থেকে জেমিনি ৩.১ প্রো মডেল ব্যবহারের সুবিধা হারাবেন। গুগলের ভাষ্যমতে, জেমিনি ৩.১ প্রো জটিল গণিত, কোডিং, এবং টেক্সট, ফাইল, ছবি ও ভিডিও বিশ্লেষণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। ফলে কোডিং, পড়াশোনা বা বড় নথি বিশ্লেষণের মতো কাজের জন্য ব্যবহারকারীদের আরও ব্যয়বহুল সাবস্ক্রিপশন প্ল্যানে যেতে হতে পারে। বর্তমানে এআই প্রো প্ল্যানের মাসিক ফি ২০ ডলার এবং বেশি ব্যবহারের সীমা থাকা এআই আল্ট্রা প্ল্যানের জন্য মাসে অন্তত ১০০ ডলার খরচ করতে হয়।

মডেল ব্যবহারের ক্ষেত্রে গুগল নতুন 'এফোর্ট লেভেল' সুবিধাও যুক্ত করেছে। ব্যবহারকারীরা লো, মিডিয়াম ও হাই—এই তিন স্তর থেকে তাদের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন। তবে এফোর্ট লেভেল যত বেশি হবে, মডেল তত গভীরভাবে কাজ করবে এবং নির্ধারিত ব্যবহারের সীমাও তত দ্রুত শেষ হবে। এদিকে, এআই আল্ট্রা গ্রাহকদের জন্য 'ডিপ থিংক' অপশন রাখা হয়েছে, যা জেমিনির সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের সুযোগ দেবে। এছাড়া সাধারণ ব্যবহারকারীদের জন্য জেমিনি ৪ আর্গন উন্মুক্ত হলে এআই আল্ট্রা গ্রাহকেরাও তা ব্যবহারের সুযোগ পাবেন। বর্তমানে মডেলটি গুগলের 'ফেয়ারউইন্ড প্রোগ্রাম'-এর আওতায় সরকার ও বিশ্বস্ত অংশীদারদের জন্য সীমিতভাবে উন্মুক্ত রয়েছে।

জেমিনি ফ্ল্যাশ সাধারণত দ্রুত ও দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে প্রশ্নের উত্তর, লেখালেখি, অনুবাদ, ছবি বিশ্লেষণ ও সাধারণ কোডিং। অন্যদিকে, জেমিনি প্রো জটিল গণিত, যুক্তিভিত্তিক সমস্যা সমাধান এবং বড় ধরনের বিশ্লেষণধর্মী কাজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রামেবি ভিসিকে হেনস্তা ও পদত্যাগে বাধ্য করায় মামলা, গ্রেপ্তার ১

গুগল জেমিনি ব্যবহারে বড় পরিবর্তন: ৯ অক্টোবর থেকে নতুন নিয়ম

প্রকাশিত হয়েছে: ০৮:৩২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬