লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাটে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার, গাড়ি ও মোটরসাইকেল জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফেরিঘাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেগমপুর এলাকার মো. মিলন হোসেন খান (৩৮) ও মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতী তলা এলাকার মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনা জেলার আমতলী থানার মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।

র‌্যাব জানায়, অভিযানে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার তল্লাশি করে ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ওই যানবাহনগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের পাশাপাশি তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ঘাটে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার, গাড়ি ও মোটরসাইকেল জব্দ

প্রকাশিত হয়েছে: ০৩:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬