লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে ‘শানে রেসালাত’ সম্মেলন

১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘শানে রেসালাত’ শীর্ষক এক বিশাল সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ২৬ আগস্ট সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই সম্মেলনটি কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। মহানবী (সা.)-এর মর্যাদা, সম্মান, মহিমা ও জীবনাদর্শের ওপর আলোচনার উদ্দেশ্যে আয়োজিত এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা অংশ নেবেন।

আয়োজক সংশ্লিষ্টদের তথ্যমতে, সম্মেলনকে ঘিরে গত দুই মাস ধরে ব্যাপক প্রস্তুতি চলছে। অনুষ্ঠানের জন্য ১৫০ ফুট বাই ২০০ ফুট আয়তনের ডেকোরেশন এবং ৫০ ফুট বাই ২৫ ফুট মঞ্চ তৈরির কাজ সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি পুরো জেলাজুড়ে চলছে দাওয়াতি কার্যক্রম; গত এক মাস ধরে প্রতিটি উপজেলায় লিফলেট ও পোস্টার বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে সর্বস্তরের মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন। এছাড়া বক্তা ও আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ (পীর মধুপুর), বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, প্রবীণ ধর্মীয় বক্তা আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালেদ হুসাইন, দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ক্বারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী, মাওলানা হিফজুর রহমান খান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি কেফায়েতুল্লাহ আল-আজহারী ও মুফতি নুর মোহাম্মদসহ জেলার শীর্ষস্থানীয় আলেমগণ।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কটিয়াদী উপজেলা আমির মুফতি আব্দুর রশিদ ওয়াহেদী বলেন, ‘আয়োজন কটিয়াদীতে হলেও এতে পুরো কিশোরগঞ্জ জেলার মানুষের অংশগ্রহণ থাকবে। দিনরাত আমরা দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছি। রাসুল (সা.)-এর মহব্বতে সব মুমিন-মুসলমানের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সবাইকে অংশগ্রহণের জন্য। নবী (সা.)-এর মর্যাদা, সম্মান, মহিমা ও জীবনাদর্শের ওপর আলোচনা হবে এবং শীর্ষ আলেমরা ভবিষ্যৎ করণীয় বিষয়ে বার্তা দেবেন।’ আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলনে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে এবং দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

কটিয়াদীতে ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে ‘শানে রেসালাত’ সম্মেলন

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬