লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা টানা ১০ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন। দুর্গাপূজার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিগুলো যুক্ত হওয়ায় এই দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন এবং স্ব স্ব প্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী এই সময়সূচিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি নির্ধারিত রয়েছে। এছাড়া ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে।

২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে ক্যালেন্ডার অনুযায়ী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার ছুটির সূচি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কলেজে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আরও দীর্ঘ সময় ছুটি পাওয়ার সুযোগ পেতে পারেন। অন্যদিকে, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় পূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে, যার ফলে বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার সময়সূচিতে পার্থক্য দেখা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়টি কিছুটা ভিন্ন। দেশের সব বিশ্ববিদ্যালয়ে সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য না হওয়ায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারিত হবে। এ কারণে বিশ্ববিদ্যালয়ভেদে দুর্গাপূজার ছুটির মেয়াদে ভিন্নতা থাকাটাই স্বাভাবিক।

জনপ্রিয় সংবাদ

সাঁড়াশি অভিযানে দেড় হাজার গ্রেপ্তার, তবু নিয়ন্ত্রণে আসছে না কিশোর গ্যাং

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ

প্রকাশিত হয়েছে: ০১:৩১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬