লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে বিআরডিবি’র ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ঋণ ও গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা বিআরডিবি অফিস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিআরডিবি গঠিত ত্রিশাল পৌর সভার ৩নং ওয়ার্ড ও মঠবাড়ী ইউনিয়নের মহিলা দলের ২৪ জন সদস্যের মাঝে ঋণ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ৪৮টি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. এনামুল হক জানান, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং নিরাপদ সবজি উৎপাদনে এই ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নে সাধারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছে।

ত্রিশাল উপজেলা ইউসিসিএ লি.-এর চেয়ারম্যান জহির মো. আতাউর রহমান শামীম বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে বিআরডিবি কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ঋণের যথাযথ ব্যবহার এবং লাভজনক গাছের চারা রোপণের মাধ্যমে সদস্যরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি জাতীয় কৃষি উৎপাদনেও অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত রায় এবং মাঠ কর্মী মাহামুদা পারভেজ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা সুবিধাভোগীদের হাতে ঋণের অর্থ ও গাছের চারা তুলে দেন।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

ত্রিশালে বিআরডিবি’র ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ

প্রকাশিত হয়েছে: ১২:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬