লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকোসহ ৪ স্থানে হামলার দাবি হুতিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। গত ৪৮ ঘণ্টায় এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়, বন্দরনগরী ইয়ানবুর আরামকো তেল স্থাপনা এবং দাম্মাম ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও তারা অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে দাবি করেন, আনসারুল্লাহর যোদ্ধারা সৌদি আরবের চারটি কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছেন। হুতিদের পক্ষ থেকে জানানো হয়, দাম্মাম বিমানবন্দরে চালানো হামলায় স্বাভাবিক বিমান চলাচল ব্যাহত হয় এবং ইয়ানবুর আরামকো স্থাপনায় আঘাতের পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানার দাবি করেছে গোষ্ঠীটি।

ইয়েমেনে সামরিক হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের ভেতরে হুতিদের এই অভিযান অব্যাহত থাকবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেন সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে। সৌদি আরব সংঘাত বাড়ালে পাল্টা পদক্ষেপের মাধ্যমে তার জবাব দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে ইয়েমেনি গোত্রগুলোকে লক্ষ্য করে সৌদি আরব কোনো ধরনের হুমকি দিলে তার পরিণতি ‘বিপর্যয়কর ও অপ্রত্যাশিত’ হতে পারে বলেও সতর্ক করেন এই মুখপাত্র।

এদিকে হুতিদের এই হামলার বিষয়ে আগেই তথ্য প্রকাশ করেছিল সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)। তাদের বরাতে জানানো হয়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বাহিনীর হামলায় দুজন প্রাণ হারিয়েছেন এবং আটজন আহত হয়েছেন। নিহত দুই ব্যক্তির মধ্যে একজন সৌদি ও অন্যজন ভারতীয় নাগরিক। অন্যদিকে আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

নতুন করে হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনায় আঘাতের হুমকি ইরানের

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকোসহ ৪ স্থানে হামলার দাবি হুতিদের

প্রকাশিত হয়েছে: ০৭:০০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬