লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী রাউতেলা

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী উর্বশী রাউতেলা আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে বিচারকের দায়িত্ব পালন করার সময় তার পরনের পোশাক নিয়ে নেটদুনিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। অনুষ্ঠানের মঞ্চে তাকে ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীকের আদলে তৈরি একটি বিশেষ পোশাকে দেখা যায়।

উর্বশীর এই পোশাকটিতে ভারতের জাতীয় পতাকার তিনটি প্রধান রং—গেরুয়া, সাদা ও সবুজ ব্যবহার করা হয়েছিল। পোশাকের মাঝখানে নীল রঙের অশোকচক্রের নকশাও ছিল স্পষ্ট। নিজের সাজ পূর্ণ করতে তিনি এর সঙ্গে সোনালি ঝালর, বড় হীরার কানের দুল, রুপালি চুড়ি ও ভারী আংটি পরেছিলেন। এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সমালোচকদের একাংশের মতে, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরিধান করা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মানজনক। অন্যদিকে, অভিনেত্রীর সমর্থক আরেকটি পক্ষ তার সাজের প্রশংসা করে বলেছে, এই পোশাকের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে ভারতের প্রতিনিধিত্বের বার্তা দিতে চেয়েছেন।

বিতর্কের মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন উর্বশী। তিনি জানান, আগে থেকেই তিনি নিজের সম্পর্কে ‘আমিই ভারত’ মন্তব্য করেছিলেন, তাই সেই অনুষ্ঠানে নিজেকে ভারতবর্ষের প্রতিচ্ছবি হিসেবেই উপস্থাপন করতে চেয়েছেন। তার দাবি অনুযায়ী, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত।

উল্লেখ্য যে, এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬ অনুষ্ঠানটি উর্বশীর জন্য ব্যক্তিগতভাবে বেশ তাৎপর্যপূর্ণ ছিল। ২০১৫ সালে তিনি নিজেই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জয় করেছিলেন, যা তাকে পরিয়ে দিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এবারের আসরে সুস্মিতা সেন নির্বাচন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। মঞ্চে দাঁড়িয়ে উর্বশী তার সেই অর্জনের মুহূর্তটিকেও স্মরণ করেন।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে থিওডোর রুজভেল্ট রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী রাউতেলা

প্রকাশিত হয়েছে: ০২:৩৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬