লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি জোরদার করা হয়েছে। মহানগরের প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে ডিবি ও সিটিটিসির সদস্যরা গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেছেন।

গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে।

নিরাপত্তা জোরদারে সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদাপোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করবেন। পাশাপাশি অতিরিক্ত র‍্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র‍্যালিকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থায় স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স নিয়োজিত থাকবে এবং র‍্যালির সামনে ও পেছনে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে এই নিরাপত্তাব্যবস্থা তদারকি করবেন।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক দম্পতির মৃত্যু

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬