লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক দম্পতির মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় কৃষক দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মাধবপুর গ্রামে গরুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে কাজ করার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহতরা হলেন মাধবপুর গ্রামের বাসিন্দা অমরেন্দ্র নাথ ভৌমিক (৭২) এবং তার স্ত্রী মিনা ভৌমিক (৫৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে অমরেন্দ্র নাথ নিজ বাড়ির গোয়ালঘরে বৈদ্যুতিক মেশিনে গরুর জন্য ঘাস কাটছিলেন। কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। স্বামীকে ছটফট করতে দেখে তাকে বাঁচানোর জন্য স্ত্রী মিনা রানী ভৌমিক এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

ঘটনাটি লক্ষ্য করে প্রতিবেশীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং তাদের উদ্ধার করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সুশাসন ও আইনের শাসন জরুরি

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক দম্পতির মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৭:০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬