লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বসনিয়ার কসাইখ্যাত রাতকো ম্লাদিচ ৮৪ বছর বয়সে মারা গেছেন

বসনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতিসংঘের এক কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দ্য হেগে অবস্থিত জাতিসংঘের একটি আটককেন্দ্রে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন।

দীর্ঘদিন ধরেই ম্লাদিচের শারীরিক অবস্থা নাজুক ছিল এবং বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধের সময় তিনি বসনিয়ান সার্ব বাহিনীর অন্যতম প্রধান সামরিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে ‘বসনিয়ার কসাই’ হিসেবে অভিহিত করা হয়।

বিশেষ করে ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যায় ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম পুরুষ ও কিশোর হত্যার ঘটনায় তার ভূমিকা তাকে কুখ্যাত করে তোলে। ২০১৭ সালে জাতিসংঘের সাবেক যুগোস্লাভিয়া বিষয়ক ট্রাইব্যুনাল তাকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। পরবর্তীতে ২০২১ সালে আপিলেও তার এই সাজা বহাল রাখা হয়।

জনপ্রিয় সংবাদ

বসনিয়ার কসাইখ্যাত রাতকো ম্লাদিচ ৮৪ বছর বয়সে মারা গেছেন

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬