লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ কারখানা সচল করতে ১৭ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার চুক্তি সই

দেশের স্থবির অর্থনীতিতে গতি ফেরানো, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং দীর্ঘদিন বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বড় অগ্রগতি হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের ১৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহের একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত মোট ৬০ হাজার কোটি টাকার এই প্রণোদনা প্যাকেজের বাকি ১৯ হাজার কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে। গত ২৩ মে এই বিশেষ প্যাকেজটি ঘোষণা করা হয়েছিল। এই প্যাকেজের সিংহভাগ অর্থাৎ ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার জন্য। এই তহবিল থেকে উদ্যোক্তারা গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।

চুক্তি সই করা ১৭টি ব্যাংকের মধ্যে রয়েছে—সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের শুরুর দিকেই এই ৪১ হাজার কোটি টাকার তহবিল থেকে ঋণ বিতরণ কার্যক্রম শুরু হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এই উদ্যোগকে মূলত ‘উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধার’ কর্মসূচি হিসেবে অভিহিত করেছেন। এই প্যাকেজটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের ফলে বন্ধ থাকা শিল্পকারখানাগুলো আবার উৎপাদনে ফিরবে, বেসরকারি খাতের বিনিয়োগ বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

জনপ্রিয় সংবাদ

নেপাল ও চীনে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার

বন্ধ কারখানা সচল করতে ১৭ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার চুক্তি সই

প্রকাশিত হয়েছে: ০১:৩১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬