লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ, চলছে আলোচনা

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও ভারতের সেই সফর নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল।

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজের সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে। বিসিসিআই ওই সূত্রকে জানিয়েছে, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে বিসিবিও আগামী বছরের শুরুর দিকে একটি সময় নির্ধারণের চেষ্টা চালাচ্ছে।

মূল সূচি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে ভারত দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। পরে সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে দুই দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে। তবে বিসিসিআই এখনো এই সফরটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। বিসিবি সভাপতি তামিম ইকবাল সম্প্রতি জানিয়েছেন, দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং প্রয়োজনে সিরিজের তারিখ পরিবর্তন হতে পারে।

২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের বরফ গলতে শুরু করায় সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল, যা এখন আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

সিরিজটি শেষ পর্যন্ত জানুয়ারিতে আয়োজন করা হবে কি না, তা নির্ভর করছে দুই দেশের বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনার ওপর।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে গৃহকর্তা হত্যা ও মরদেহ ১৫ খণ্ড করার রহস্য উন্মোচন

জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ, চলছে আলোচনা

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬