লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে

আগামী নভেম্বর মাসে তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ এ যোগদানের জন্য সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ২৩তম বিশেষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে এক বৈঠকে এই সফরের বিষয়ে অবহিত করেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। অর্থনীতি ও প্রতিরক্ষা খাতসহ বিদ্যমান সহযোগিতার বর্তমান অবস্থানে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। এছাড়া, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত পরিসরে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে তারা একমত পোষণ করেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের সরকারপ্রধানের এই সম্মেলনে অংশগ্রহণের রেওয়াজ রয়েছে, তাই এবারের সম্মেলনেও তার ব্যতিক্রম হচ্ছে না। গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রীকে এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।

সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়টি কূটনৈতিক পর্যায়ে গুরুত্ব পাচ্ছে। বৈঠক হলে সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়

নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে

প্রকাশিত হয়েছে: ০৮:৩৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬