লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই বৈঠকেই তিনি প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বিষয়টি অবহিত করেন।

উভয় দেশের প্রতিনিধিরা এই আলোচনায় আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান সহযোগিতার মাত্রায় দুই পক্ষই সন্তোষ প্রকাশ করেছেন।

পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় দেশ অভিন্ন আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপরও বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় সংবাদ

সরকারকে সময় দেওয়া প্রয়োজন, এখনই আন্দোলন-মিছিলের দরকার নেই: এ্যানি

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ১২:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬