লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক

আগামী সেপ্টেম্বর মাস থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, সেপ্টেম্বরের শেষ নাগাদ এই কর্মী পাঠানো শুরু হবে এবং পরবর্তী ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে দুই লাখ কর্মী মালয়েশিয়ায় পৌঁছাবেন। মালয়েশিয়ার তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির মাধ্যমে এই কর্মীরা দেশটিতে যাবেন বলে জানানো হয়েছে।

নিয়োগের এই প্রক্রিয়ার বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ কার্যক্রমটিও সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে শুরু হবে।

এ সময় ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, অটোরিকশা চলাচলের বিষয়ে দ্রুত বিধিমালা প্রণয়ন করা হবে। নতুন এই বিধিমালার আওতায় দুই ও চার আসনের ই-রিকশা নিবন্ধনের সুযোগ পাবে, তবে ছয় আসনের রিকশা নিবন্ধনের আওতায় আসবে না।

এদিকে, মালয়েশিয়ায় এলএনজি সরবরাহের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মীর শাহে আলম স্পষ্ট করেন যে, রাষ্ট্রদূতের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে এলএনজি সংক্রান্ত কোনো আলোচনা হয়নি।

জনপ্রিয় সংবাদ

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬