লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরওয়ের রাজা হারাল্ডের মৃত্যুতে জামায়াতে ইসলামীর গভীর শোক প্রকাশ

নরওয়ের রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই উপলক্ষে সোমবার ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসিতে গিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শোকবইয়ে স্বাক্ষর করেন।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শোকবার্তা নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের কাছে হস্তান্তর করা হয়। শোকবার্তাটি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

শোকবার্তায় জামায়াতে ইসলামীর আমির রাজা হারাল্ড পঞ্চমের দীর্ঘ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কথা স্মরণ করেন। তিনি নরওয়ের জনগণের প্রতি রাজার নিষ্ঠা এবং বিভিন্ন সংকটের সময়ে জনগণের পাশে থাকার ভূয়সী প্রশংসা করেন। বার্তায় উল্লেখ করা হয় যে, নেতৃত্ব, বিনয় ও মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে রাজা হারাল্ড নরওয়ের জনগণের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন। ঐক্য, সহনশীলতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে বার্তায় আশা প্রকাশ করা হয়।

শোকের এই কঠিন সময়ে বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরওয়ের জনগণ, সরকার ও রাজপরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯১ সালে সিংহাসনে আরোহণ করা রাজা হারাল্ড পঞ্চম গত ২৮ আগস্ট ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিন দশকেরও বেশি সময় তিনি নরওয়ের রাজা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভারত যেন কোনো সন্ত্রাসীকে আশ্রয় না দেয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নরওয়ের রাজা হারাল্ডের মৃত্যুতে জামায়াতে ইসলামীর গভীর শোক প্রকাশ

প্রকাশিত হয়েছে: ০৮:০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬