লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুমোদন: গ্রেডভেদে বাড়বে ১০০-১৪২ শতাংশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। আজ বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। এই পরিবর্তনের পাশাপাশি আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বৃদ্ধি করা হবে।

নতুন এই বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন তিন ধাপে কার্যকর করা হবে। এরপর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন ভাতার সুবিধা দেওয়া শুরু হবে। বর্তমানে প্রজ্ঞাপন জারির কাজ শুরু হয়েছে, যা সম্পন্ন হতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

এই বেতনকাঠামো তৈরির প্রেক্ষাপটে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল, যারা চূড়ান্ত সুপারিশ প্রদান করে। এর আগে, ২০২৫ সালের ২৭ জুলাই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করেছিল, যার প্রধান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। জাকির আহমেদ খান কমিশন সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছিল।

তবে নাসিমুল গনি নেতৃত্বাধীন কমিটি বৃদ্ধির হার ১০০ শতাংশের বেশি সুপারিশ করেনি বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। চলতি অর্থবছরের বাজেটে বেতন-ভাতার জন্য ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি। অর্থমন্ত্রী গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় জানিয়েছিলেন যে, দীর্ঘ প্রায় ১১ বছর একই বেতনকাঠামো বহাল থাকার কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।

কমিশনপ্রধান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।বিদ্যমান গ্রেড ২০টি বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল জাকির আহমেদ খান কমিশন।

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো অনুমোদন করল মন্ত্রিসভা

সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুমোদন: গ্রেডভেদে বাড়বে ১০০-১৪২ শতাংশ

প্রকাশিত হয়েছে: ০১:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬