লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের খসড়া আজ মন্ত্রিসভায়

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর (পে-স্কেল) চূড়ান্ত খসড়া আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতে পারে। নতুন এই পে-স্কেল অনুমোদন পেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে এই বর্ধিত বেতন একবারে না দিয়ে কিস্তিতে বা ভেঙে ভেঙে দেওয়া হবে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নতুন পে-স্কেলের খসড়াটি অনুমোদিত হলে পরবর্তী ধাপ হিসেবে প্রজ্ঞাপন জারির কাজ শুরু হবে। এই প্রজ্ঞাপন চূড়ান্তভাবে জারি করতে আনুমানিক এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

চূড়ান্ত খসড়া অনুযায়ী, নতুন বেতন কাঠামোতে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন শতভাগ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এর আগে সচিব কমিটি দুই অর্থবছর ধরে এই নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছিল। তবে সরকারের চূড়ান্ত খসড়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই থেকেই মূল বেতন কার্যকর করা হলেও তা ভেঙে ভেঙে পরিশোধ করা হবে। অবশ্য নতুন পে-স্কেল ঠিক কবে থেকে এবং কীভাবে পুরোদমে কার্যকর হবে, তা সম্পূর্ণভাবে মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

জনপ্রিয় সংবাদ

জাফরান রঙা সন্ধ্যা: তেহরানের বৃষ্টির দিনে এক অদেখা স্মৃতি

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের খসড়া আজ মন্ত্রিসভায়

প্রকাশিত হয়েছে: ০৩:০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬