লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চান না এবং এটি করা সমীচীনও নয় বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা কোনো হস্তক্ষেপ বা মন্তব্য করতে চান না। তিনি আরও বলেন, দেশের মানুষ যা ভালো বুঝবে এবং দেশের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সরকার যা কল্যাণকর মনে করবে, সেটিই সঠিক। সাধারণ মানুষের জন্য যা ভালো, সেটিই তাদের কাছে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক এবং সীমান্ত ভাগাভাগি হওয়ার কারণে প্রতিবেশী হিসেবে তাদের দায়িত্ব অনেক বেড়েছে। ভারত ও বাংলাদেশ একে অপরের সমান এবং কেউ বড় বা ছোট নয় বলেও তিনি মন্তব্য করেন।

ভবিষ্যৎ চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, উভয় দেশকেই একে অপরের গণতান্ত্রিক চ্যালেঞ্জগুলো অনুধাবন করতে হবে। অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়, তবে অতীতে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয় বলে তিনি সতর্ক করেন। তিনি বলেন, এই চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই দুই দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর বাজারে সবজির চড়া দাম, ৫০ টাকার নিচে মিলছে দুই সবজি

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না দীনেশ ত্রিবেদী

প্রকাশিত হয়েছে: ০৯:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬