লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমোক্র্যাটদের তদন্তের হুমকির কড়া জবাব দিলেন ইলন মাস্ক

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে স্পেসএক্সের প্রধান ও ধনকুবের ইলন মাস্কের কথিত দুর্নীতির তদন্ত করার পরিকল্পনা করছে ডেমোক্র্যাটরা। এই খবরের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী ডেমোক্র্যাটদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘যে তরবারি দিয়ে আঘাত করবে, সে তরবারির আঘাতেই মরবে।’

পলিটিকোর একটি প্রতিবেদনের প্রেক্ষিতে মাস্ক আরও বলেন, ‘যারা আমার সঙ্গে বিরোধে জড়াবে, তাদের বুঝতে হবে যে নেপথ্যে থেকে আসলে কে সুতা নাড়াচ্ছে তা আমি খুঁজে বের করব এবং শুধু অনুগত পুতুলদের পেছনে না ছুটে সরাসরি আসল মাথার পেছনেই লাগব।’

যুক্তরাষ্ট্রের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক ট্রাম্পের রিপাবলিকান পার্টির অন্যতম প্রধান অর্থদাতা। তিনি মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্পেসএক্সের মাধ্যমে সরকারি চুক্তির বড় সুবিধাভোগী এবং টেসলার প্রধান হিসেবেও কাজ করছেন। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে পুনরায় ক্ষমতায় বসাতে তিনি আর্থিক ও নীতিগত সহায়তা প্রদান করেছেন। এছাড়া সরকারি খরচ কমাতে প্রায় তিন লাখ সরকারি কর্মচারী ছাঁটাইয়ের একটি বিতর্কিত প্রকল্পের নেতৃত্বও দিয়েছেন তিনি।

বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের আধিপত্য থাকলেও ৩ নভেম্বরের নির্বাচনে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে শক্তিশালী তদন্ত কমিটির মাধ্যমে মাস্ককে জবাবদিহিতা ও সাক্ষ্য দিতে বাধ্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পলিটিকোর প্রতিবেদনে ডেমোক্র্যাট সদস্য জো লোফগ্রেনকে উদ্ধৃত করে মাস্কের স্বার্থের সংঘাত ও সরকারি পদের অপব্যবহারকে ‘স্তম্ভিত করার মতো’ বলে মন্তব্য করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি

ডেমোক্র্যাটদের তদন্তের হুমকির কড়া জবাব দিলেন ইলন মাস্ক

প্রকাশিত হয়েছে: ০৪:৪৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬