লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকায় অবস্থিত তার বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ছায়েদুর রহমানের সহকর্মীরা জানিয়েছেন, প্রায় দুই বছর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় অংশ নিয়েছিলেন এবং সে সময় তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখাচ্ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ছায়েদুর রহমানের স্ত্রী তাদের নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। যাওয়ার সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফেরার তাগিদ দিয়েছিলেন। পরে বাসায় ফিরে তিনি স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, পুলিশ ইতোমধ্যে মরদেহ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

ব্যক্তিগত জীবনে ছায়েদুর রহমান তিন মেয়ের বাবা ছিলেন। তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস পড়ছেন, যারা ঢাকায় থাকেন। এছাড়া তার মেজ মেয়ে একজন চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০১:০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬