লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকসই শান্তির জন্য ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা জরুরি: আইরিন জুবাইদা

সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করা গেলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান। স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে শান্তির সংস্কৃতিবিষয়ক কর্মসূচির এক উচ্চপর্যায়ের ফোরামে তিনি এই কথা বলেন। একই সঙ্গে শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর নেতৃত্বকে আরও এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান তিনি।

ফোরামে বক্তৃতাকালে রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান নারীর নেতৃত্ব শক্তিশালী করার জন্য তিনটি প্রধান অগ্রাধিকারের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শান্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা। এছাড়া কিশোরী ও তরুণ নারীদের নেতৃত্ব বিকাশে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি, বিশেষ করে ডিজিটাল প্রযুক্তিতে তাদের প্রবেশাধিকার এবং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি সংঘাত প্রতিরোধ, মানবিক সহায়তা, কমিউনিটির সহনশীলতা ও সামাজিক সংহতিসহ শান্তি বিনির্মাণে নারী-নেতৃত্বাধীন সংগঠনগুলোকে টেকসই ও লক্ষ্যভিত্তিক সহায়তা প্রদানের ওপর জোর দেন তিনি।

রাষ্ট্রদূত খান আরও বলেন, ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ সংক্রান্ত এজেন্ডা থাকা সত্ত্বেও শান্তি প্রক্রিয়ায় নারীর প্রতিনিধিত্ব এখনো পর্যাপ্ত নয়। অনেক ক্ষেত্রে নারীদের জীবন ও ভবিষ্যৎ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময়ও তাদের উপেক্ষিত রাখা হয়।

শান্তির সংস্কৃতি গড়ে তুলতে নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের বিশেষ অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া তৃণমূল পর্যায় থেকে দেশের নাগরিক সমাজে মানবাধিকার ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দহপাড়া একাদশ চ্যাম্পিয়ন

টেকসই শান্তির জন্য ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা জরুরি: আইরিন জুবাইদা

প্রকাশিত হয়েছে: ০৩:০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬