লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আজ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রাজধানী ঢাকায় আজ (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন দাবি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির প্রেক্ষাপট হিসেবে দলটি ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিষয়টি উল্লেখ করেছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, আজ দুপুর ১টা ৩০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হবে। কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকায় আজ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬