লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে মালয়েশিয়ার কুচিং

ছুটির দিনেও দূষণ থেকে মুক্তি মিলছে না রাজধানী ঢাকার। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালেও শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ রেকর্ড করা হয়েছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে। এদিন সকাল ৮টা ৪৩ মিনিটে ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ১৩২।

বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে মালয়েশিয়ার কুচিং শহর। সেখানকার বাতাসের মান নেমে গেছে ‘বিপজ্জনক’ পর্যায়ে, যার স্কোর ৩১৬। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার কামপালা, সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন অবাধ করতে সরকার বদ্ধপরিকর: মঈন খান

ছুটির সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে মালয়েশিয়ার কুচিং

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬