লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম পালনে কোনো মাস্তানি সহ্য করা হবে না: শৈলকুপায় আইনমন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ধর্ম পালনে কোনো ধরনের বাধা বা মাস্তানি বরদাশত করা হবে না এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

দেশে সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা-বিপত্তি বা মাস্তানি সহ্য করা হবে না। যারা এ ধরনের অপকর্মে জড়াবে, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামগোপাল মন্দির চত্বরে পূজা উদযাপন পরিষদ আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে এবং ধর্ম পালনের সুন্দর পরিবেশ বজায় রাখতে প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে।

অশুভ ও অপশক্তির বিনাশে ৫ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল উল্লেখ করে আইনমন্ত্রী উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেন, "আমরা যখন দেশের সব অপশক্তির বিরুদ্ধে কাজ করব এবং কথা বলব, তখন আপনারা আমাদের পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি।" তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর আনন্দ উৎসব ও বিশ্বাসের প্রতি গভীর সংহতি প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে আইনমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। শোভাযাত্রাটি শৈলকুপা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর: দুই দশক পরও নির্বাচনকালীন সরকারে আস্থার সংকট

ধর্ম পালনে কোনো মাস্তানি সহ্য করা হবে না: শৈলকুপায় আইনমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০১:১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬