লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যৎ প্রজন্ম গড়তে বই পড়ার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ভালো বই পড়ায় আগ্রহী করে তোলার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব এখন থেকেই নিতে হবে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাঝে ভালো বই পড়ার অভ্যাস তৈরি এবং তাদের আগ্রহ ও উৎসাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। তবে শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও মননশীলতার বিকাশেও সমান গুরুত্ব দিতে হবে।

সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রমের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সমাজের উন্নয়নে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক ও সৃজনশীল মানুষ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার অভ্যাসকে একটি কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, নিয়মিত বই পড়ার মাধ্যমে তরুণদের জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব। অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরও বক্তব্য দেন।

জনপ্রিয় সংবাদ

বরমীর শতবর্ষী তুন্দুল রুটির স্বাদে জমে ওঠে রুটি মহল

ভবিষ্যৎ প্রজন্ম গড়তে বই পড়ার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬