লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান হাইকমিশনের

ভারতের ভিসা প্রত্যাশীদের দালালদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক বার্তায় এই সতর্কতা জারি করা হয়।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন দেশটির ভিসা প্রত্যাশীদের দালালদের প্রলোভন থেকে সতর্ক থাকার জন্য জরুরি বার্তা দিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দালাল চক্র বিভিন্ন সময়ে ভিসা প্রত্যাশীদের 'নিশ্চিত ভিসা', 'দ্রুত প্রক্রিয়াকরণ' এবং 'নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট' দেওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এসব প্রলোভনে বিশ্বাস করলে আবেদনকারীদের অর্থ ও গুরুত্বপূর্ণ সময়ের পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়াও ঝুঁকির মুখে পড়তে পারে।

সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, কোনো অননুমোদিত ব্যক্তি বা এজেন্টের কাছে ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা টাকা হস্তান্তর করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের সরাসরি নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

চীনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ড্র করল বাংলাদেশ হকি দল

ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান হাইকমিশনের

প্রকাশিত হয়েছে: ০৩:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬