লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা ও অনিশ্চয়তা

ব্রিকস সম্মেলন সামনে রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারত জানিয়েছে, সফর নিয়ে তাদের কাছে নতুন কোনো তথ্য নেই।

ব্রিকস সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ চললেও এখন পর্যন্ত সফরের তারিখ বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে তাদের কাছে নতুন কোনো তথ্য নেই।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছর ব্রিকসের চেয়ার হিসেবে ভারত এই সম্মেলনের আয়োজন করছে। বাংলাদেশকে এই সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই আমন্ত্রণ প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশের দায়িত্বের ভিত্তিতে দেওয়া হয়েছে।

সম্মেলনের বাইরেও নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৃথকভাবে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ঢাকা এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আলোচনা এবং সফরের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েই উচ্চপর্যায়ের সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আলোচনার পাশাপাশি ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুটি অন্যতম স্পর্শকাতর বিষয় হয়ে রয়েছে। ভারতে অবস্থান করে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল কোনো মন্তব্য করতে রাজি হননি।

জনপ্রিয় সংবাদ

বরমীর শতবর্ষী তুন্দুল রুটির স্বাদে জমে ওঠে রুটি মহল

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা ও অনিশ্চয়তা

প্রকাশিত হয়েছে: ০৪:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬