লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির, ড্র টটেনহ্যামের

আর্লিং ব্রুট হালান্দের একমাত্র হেডে কভেন্ট্রি সিটিকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের জয়যাত্রা বজায় রেখেছে ম্যানচেস্টার সিটি। নতুন কোচ এঞ্জো মারেস্কার অধীনে টানা তিন ম্যাচ জিতে সিটিজেনরা বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে আছে। পেপ গার্দিওলার বিদায়ের পর ক্লাবের দায়িত্বে আসা মারেস্কার অধীনে দলটির পারফরম্যান্স বেশ আশাব্যঞ্জক।

ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে জয়সূচক গোলটি আসে। ট্রান্সফার ডেডলাইন ডেতে ১২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ক্লাবে আসা এঞ্জো ফার্নান্দেজের পাস থেকে বাঁ প্রান্তে বল পান আতোয়ান সেমেনিও। তার বাড়ানো ক্রস থেকে চমৎকার হেডে হালান্দ চলতি মৌসুমে নিজের তৃতীয় গোলটি আদায় করে নেন। পিছিয়ে পড়ার পর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি সিটি ম্যাচে সমতায় ফেরার জন্য বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে। আগামী সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে নামার আগে এই জয়ে নিজেদের শতভাগ সাফল্যের ধারা ধরে রাখলো সিটি।

দিনের অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে গোলশূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে টটেনহ্যাম হটস্পারকে। তিন ম্যাচ খেলে স্পার্সরা এখনো জয়ের দেখা পায়নি। এই ম্যাচে ১৮ মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে বদলি ফুটবলার হিসেবে মাঠে ফিরেছেন ইউক্রেনিয়ান তারকা মিখাইলো মুদ্রিক।

অন্যান্য ম্যাচের ফলাফল: ব্রেন্টফোর্ড ১-১ সান্ডারল্যান্ড, ব্রাইটন ১-১ লিডস ইউনাইটেড, ফুলহ্যাম ২-৩ ক্রিস্টাল প্যালেস এবং বোর্নমাউথ ২-২ নিউক্যাসেল ইউনাইটেড।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির, ড্র টটেনহ্যামের

প্রকাশিত হয়েছে: ০৫:০০:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬