লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে প্রধানমন্ত্রীকে খাবারের আমন্ত্রণ বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রীর জীবনযাপনের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, তিনি যখন শোনেন প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ ১০০ থেকে ১৫০ টাকা, তখন তিনি উৎসাহিত বোধ করেন। শফিকুর রহমান মন্তব্য করেন যে, এত কম খরচে তিনি নিজে খেতে পারেন না এবং তার নিজের খরচ এর চেয়ে কিছুটা বেশি হয়। তার এই বক্তব্যের সময় সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান হাতের ইশারায় তাকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানান। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়া বিরোধীদলীয় নেতাকে সেই খাবার খাওয়ার কথা বলেন এবং প্রধানমন্ত্রীর দিকে ইশারা করেন।

উত্তরে শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি একা খেতে চান না, বরং ১৮ কোটি মানুষ নিয়েই খেতে চান। তবে তিনি এই অফারের জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি জাঁকজমকপূর্ণ পোশাক বা জীবনযাপন করেন না, যা অনুসরণ করার মতো একটি বিষয়। তবে যারা প্রধানমন্ত্রীকে নিজেদের ‘আইকন’ হিসেবে তুলে ধরেন, তাদের আচরণের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, আইকন হিসেবে তাকে অনুসরণ করলে তো সব ক্ষেত্রে করা উচিত, কিন্তু বাস্তবে তার বিপরীত চিত্রই দেখা যায়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ভুলের ঊর্ধ্বে নন এবং তার সব কথায় ‘হ্যাঁ’ বলার প্রয়োজন নেই। এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের ওপর আলোকপাত করতে গিয়ে বিরোধীদলীয় নেতা সরকারপ্রধানের প্রতি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ

সংসদে প্রধানমন্ত্রীকে খাবারের আমন্ত্রণ বিরোধীদলীয় নেতার

প্রকাশিত হয়েছে: ০১:০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬