লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর, বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে রেকর্ড করা হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, এদিন ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫৭। এই সূচকের ভিত্তিতে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা বর্তমানে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

একই সময়ে মালয়েশিয়ার কুচিং শহরটি ২৪৯ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে, যার বাতাসকে 'খুবই অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যাদের স্কোর ২৩২। তৃতীয় স্থানে থাকা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের স্কোর ১৭৭ এবং চতুর্থ স্থানে থাকা ভিয়েতনামের রাজধানী হানোইয়ের স্কোর ১৭০। এছাড়া পাকিস্তানের লাহোর ১৬৩ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে তা সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য হয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ হলে 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি হলে তা 'দুর্যোগপূর্ণ' হিসেবে বিবেচিত হয়।

জনপ্রিয় সংবাদ

পরোক্ষ ধূমপানে বিশ্বে বছরে ১৭ লাখ মানুষের মৃত্যু: গবেষণা

ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর, বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬