লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারতের সাথে ইতিবাচক আলোচনা

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ পুনরায় চালু করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

রেলমন্ত্রী বলেন, দুই দেশের মানুষের যোগাযোগ ব্যবস্থা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে মৈত্রী ট্রেন পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বৈঠকে দুই দেশের রেল যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও আলোচনার মাধ্যমেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রেলপথের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দুই দেশের নাগরিকদের যাতায়াত ছাড়াও ব্যবসা-বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে এই যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক ও আকাশপথের পাশাপাশি রেলপথে যাতায়াতের সুযোগ বাড়লে মানুষের সময় ও ব্যয় উভয়ই কমবে। মৈত্রী ট্রেন চালু হলে দুই দেশের নাগরিকদের সরাসরি যাতায়াত আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভবিষ্যতে রেলপথে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে আন্তঃদেশীয় রেল ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং যাত্রীসেবার মান উন্নয়নের বিষয় নিয়েও বৈঠকে মতবিনিময় হয়েছে। তবে ট্রেনটি কবে থেকে পুনরায় চলাচল শুরু করবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও প্রস্তুতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রেখে ট্রেনটি চালুর বিষয়ে সরকার অত্যন্ত আগ্রহী।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারতের সাথে ইতিবাচক আলোচনা

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬