লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের মেয়াদের মধ্যেই রোহিঙ্গা সংকটের সমাধান চান ইসলামী আন্দোলন নেতারা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৯ (09 September 2026, 11:29)

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে তাঁর মেয়াদকালের মধ্যেই রোহিঙ্গা সংকটের পূর্ণাঙ্গ সমাধান দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা মনে করেন, এই বৈশ্বিক সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট রোহিঙ্গা সমস্যার সমাধান করাই হওয়া উচিত তাঁর প্রথম লক্ষ্য।

বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের এক নিয়মিত সভায় এসব কথা বলেন দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। সভায় তিনি বলেন, ১৯৭৮ সাল থেকে কয়েক দফায় প্রায় ১০ লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করেছে। বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মসহ এই সংখ্যা হিসাবের বাইরে চলে গেছে। কক্সবাজার ছাড়িয়ে এখন সারা দেশেই তাদের অপরাধমূলক কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বড় ভূমিকা রাখছে।

শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, তাই তাকেই এই সমস্যা সমাধানে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সরকারের উচিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালানো এবং সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই সংকটের একটি স্থায়ী সমাধান বের করা।

সভায় দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে, কিন্তু এ বিষয়ে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। দেশের মানুষের দুমুঠো ভাতের নিরাপত্তা দিতে না পারলে সরকারকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মূলত বিগত ছয় মাসের কার্যক্রম জনগণকে আশাহত করেছে।

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন— নগর জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ, মুফতী মাওলানা ওমর ফারুক, প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা গাজী নাজিমুদ্দীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ আব্দুর রহমান, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক আকন, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মাদ বিলাল হোসাইন পাটোয়ারী, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ আবু হানিফ, আলহাজ্ব শিব্বির আহমাদ সাব্বির, আলহাজ্ব ইসমাইল হোসেন, মুফতী মাসউদুর রহমান চাঁদপুরী এবং মুহাম্মাদ সাইফুর রহমান প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

৯% মুদ্রাস্ফীতিতে টিকে থাকার উপায়: হিসাবি হোন, সঞ্চয় করুন

জাতিসংঘের মেয়াদের মধ্যেই রোহিঙ্গা সংকটের সমাধান চান ইসলামী আন্দোলন নেতারা

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬