লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগকে নরমালাইজ করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন

জামায়াতের আমির সাধারণ ক্ষমা ঘোষণা করে আওয়ামী লীগকে নরমালাইজ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন তার পোস্টে লিখেছেন, গণঅভ্যুত্থানের এক মাস যেতে না যেতেই জামায়াতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। তিনি দাবি করেন, মূলত ভোটের রাজনীতির কারণেই জামায়াত আমির আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখিয়েছেন। রাশেদ খাঁনের মতে, এটিই আওয়ামী লীগের বিচারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে দলটি ধীরে ধীরে নরমালাইজড হয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা এখন বলা শুরু করেছেন যে যারা আওয়ামী লীগ করতেন, তারা জামায়াতে যোগদান করলে তাদের পুরো দায়দায়িত্ব নেওয়া হবে। এর ফলে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ও গোপনে আওয়ামী লীগ নেতারা রাতারাতি জামায়াত হয়ে যাচ্ছেন। রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের ভোট ব্যাংকে জামায়াতের ক্ষমতায় যাওয়ার লিপ্সার কারণে আওয়ামী অপরাধীদের সঠিক বিচার হচ্ছে না। আর বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে, যার প্রমাণ অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে ঘটা সাম্প্রতিক আচরণ।

তিনি জামায়াতের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আওয়ামী ব্যবসায়ী ও নেতাদের কাছ থেকে লংমার্চ বা কর্মসূচির জন্য অর্থ ও প্রাডো গাড়ি নেওয়া বন্ধ করুন। রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগ জাতির শত্রু এবং দল হিসেবে আওয়ামী লীগ ও আওয়ামী অপরাধীদের বিচারের জন্য সামাজিক ও রাজনৈতিক ঐক্য প্রয়োজন।

তিনি জামায়াতের আমিরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেহেতু তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে বিচারের পথে বাধা সৃষ্টি করেছেন, তাই তার উচিত সংসদে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজনৈতিক ঐক্যমতের প্রস্তাব করা। রাশেদ খাঁন সতর্ক করে বলেন, বিএনপি সরকার বিচার করবে, কিন্তু ভোটের জন্য জামায়াত যদি তলে তলে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়, তবে ভবিষ্যতে আওয়ামী লীগ আবার প্রাসঙ্গিক হয়ে ফিরে আসবে।

‘‘গণঅভ্যুত্থানের ১ মাস যেতে না যেতেই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করেন জামায়াতের আমির! মূলত ভোটের রাজনীতির কারণে তিনি আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখান। আর এটিই হয়ে যায় আওয়ামী লীগের বিচারের পথে বড় বাধা। ধীরে ধীরে আওয়ামী লীগ নরমালাইজড হয়ে যায়। এরপর আওয়ামী লীগের নেতারা বলা শুরু করেন, যারা আওয়ামী লীগ করতেন, তারা জামায়াতে যোগদ

জনপ্রিয় সংবাদ

পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক ওয়েবসাইট

আ.লীগকে নরমালাইজ করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন

প্রকাশিত হয়েছে: ০২:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬