লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে রামদা ধার দেওয়ার ভিডিও ভাইরাল, সম্ভাব্য ইউপি প্রার্থীকে নিয়ে চাঞ্চল্য

নাটোরের বড়াইগ্রামে একটি ঘরে বসে বেশ কয়েকজন তরুণের রামদা ধার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৩ সেকেন্ডের এই ভিডিওতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের এক সম্ভাব্য প্রার্থী ও তাঁর অনুসারীদের দেখা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত সোমবার রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি ঘরের খাটের ওপর বিছানায় বসে চারজন তরুণ বড় বড় রামদা সিরিশ কাগজ দিয়ে ঘষে ধার দিচ্ছেন। পাশাপাশি কয়েকজন চেয়ারে বসেও একই কাজ করছেন। এছাড়া এক তরুণকে একটি বড় ছুরি ধার দিতে দেখা যায় এবং বিছানায় কয়েকটি হকিস্টিকও পড়ে থাকতে দেখা গেছে। ভিডিওতে ধার দেওয়ার খসখস শব্দও স্পষ্ট শোনা যাচ্ছিল। একপর্যায়ে এক ব্যক্তি ওই ঘরে ঢুকে প্রশ্ন করেন, ‘এখানে ঘোষাঘোষি কিসের?’

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তিদের একজন হলেন সাব্বাব হক ওরফে সাবু। তিনি বড়াইগ্রামের ৩ নম্বর জুনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, যদিও তাঁর কোনো দলীয় পদ নেই। এলাকায় সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর শুভেচ্ছা সংবলিত পোস্টারও রয়েছে। ভিডিওতে থাকা অন্য তরুণরা সাব্বাবের অনুসারী হিসেবে পরিচিত। তারা হলেন—বড়াইগ্রামের কুমারখালী গ্রামের মাহফুজ আলম, চৌমুহন গ্রামের রাহিম হোসেন ও সোহান হোসেন এবং পাবনার চাটমোহর উপজেলার সন্ধবা গ্রামের কিরণ হোসেন।

এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা মন্তব্য আসছে। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী ফেসবুকে মন্তব্য করেছেন, ‘অস্ত্র কাকে হত্যা করার জন্য তৈরি হচ্ছে।’ অন্যদিকে নাজমুল হাসান নামের একজন মন্তব্যকারী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে বক্তব্য জানতে সাব্বাব হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কাদের মিয়া জানান, সাব্বাব হক চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন এটা সত্য, তবে দলে তাঁর কোনো পদ নেই। তিনিও ভিডিওটি দেখেছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ভিডিওতে থাকা সাব্বাবের বিরুদ্ধে গত সোমবার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। ভিডিওতে থাকা অন্যদের শনাক্ত করার কাজ চলছে এবং এ বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন

বড়াইগ্রামে রামদা ধার দেওয়ার ভিডিও ভাইরাল, সম্ভাব্য ইউপি প্রার্থীকে নিয়ে চাঞ্চল্য

প্রকাশিত হয়েছে: ০৫:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬