লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্থাপিত স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর তিনি ডিএনসিসির এই স্টলটি ঘুরে দেখেন। পরিদর্শনের সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল কায়েস প্রধানমন্ত্রীকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং কার্যকরী উপকরণ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসি তাদের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বিশেষ মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে ১,৫০০ সদস্যের সমন্বয়ে ২৪টি দল গঠন করা হয়েছে, যারা প্রতিটি বাড়ি পরিদর্শন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু করেছে। বিশেষ করে অঞ্চল-৫ এর আওতাধীন সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এডিস মশার লার্ভা নিধন ও সোর্স রিডাকশন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধ দিবসের কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নগরীর সবকটি ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থান ও হটস্পটগুলোকে চিহ্নিত করে সেখানে জমে থাকা পানি অপসারণ, এডিসের সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং প্রয়োজনে লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে ডিএনসিসি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পদ্মা নদীতে নৌকাডুবি, বিএসএফের সহায়তায় ১০ জন উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬