লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনের সময়সূচি এখনো চূড়ান্ত নয়, জানালেন নির্বাচন কমিশনার

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) যে সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল, তা এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার মঙ্গলবার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।

এর আগে সোমবার ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাত ধাপে ইউপি নির্বাচনের একটি প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপের ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠানের কথা ছিল। এছাড়া চতুর্থ ধাপের ভোট ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক পরিকল্পনা ছিল।

এদিকে, নির্বাচন কমিশনের এই ঘোষণা নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, নির্বাচন কমিশন সাত ধাপে ইউপি নির্বাচনের যে সময়সূচি জানিয়েছে, সে বিষয়ে সরকার অবগত নয়। তিনি আরও বলেন, এ নিয়ে কমিশনের সঙ্গে সরকারের কোনো ধরনের পত্র যোগাযোগ বা আলোচনা হয়নি। তবে তিনি এও স্বীকার করেন যে, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং সাংবিধানিকভাবে তাদের নির্বাচন আয়োজনের পূর্ণ অধিকার রয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

জনপ্রিয় সংবাদ

দখল হওয়া সরকারি জমি উদ্ধার করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

ইউপি নির্বাচনের সময়সূচি এখনো চূড়ান্ত নয়, জানালেন নির্বাচন কমিশনার

প্রকাশিত হয়েছে: ০৮:০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬