লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনে আগ্রহী মস্কো

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক আরও নিবিড় ও প্রসারিত করতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনে আগ্রহ প্রকাশ করেছে মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি।

বুধবার বিকেলে গুলশান কার্যালয়ে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় তুলে ধরেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। তিনি জানান, নভেম্বর মাসের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী, দুই দেশের উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগের সুবিধার্থে মস্কোতে এই ফোরাম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফোরামে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের প্রোফাইলের ভিত্তিতে সরাসরি বিজনেস-টু-বিজনেস বৈঠকসহ বিভিন্ন সেশন আয়োজন করা হবে।

বৈঠকে দুই দেশের বাণিজ্য বাড়াতে তৈরি পোশাক খাতের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় খাতে নজর দেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক। তিনি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিকস এবং রাশিয়ায় মানবসম্পদ রপ্তানির ওপর বিশেষ গুরুত্ব দেন।

রাশিয়ান রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে প্রক্রিয়াগত ও আইনি দিকগুলো পর্যালোচনা করছে। এ ছাড়া রাশিয়ার তীব্র শীতের উপযোগী ভারী জুতা ও চামড়াজাত পণ্যের ভালো চাহিদা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, কৃষি, মৎস্য ও জাহাজ নির্মাণ শিল্প এবং সেবা খাতে কাজের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে।

বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগে বাংলাদেশ ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

অন্যদিকে বিকেলে পৃথক এক বৈঠকে এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি। তিনি জানান, আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’ অনুষ্ঠিত হবে। মেলায় এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি বাণিজ্য প্রতিনিধিদলকে অংশ নিতে আমন্ত্রণ জানান তিনি।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক সেই আহ্বানে ইতিবাচক সাড়া দেন। উভয় বৈঠকে এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীরসহ রাশিয়ান দূতাবাস এবং শ্রীলঙ্কান হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫১

জনপ্রিয় সংবাদ

গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে আটকা বহু

বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনে আগ্রহী মস্কো

প্রকাশিত হয়েছে: ০২:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬