লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সহায়তার জন্য নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। গত ১০ সেপ্টেম্বর তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিঠিতে বালেন্দ্র শাহ উল্লেখ করেন যে, গত ২৬ আগস্ট নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগে ঘরবাড়ি, বিভিন্ন অবকাঠামো এবং মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে দেশটির বিভিন্ন সম্প্রদায়ের ওপর। নেপালের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের দেওয়া এই ১০ লাখ ডলারের অনুদান ত্রাণ ও মানবিক কার্যক্রমে বড় ধরনের সহায়তা হিসেবে গণ্য হবে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও জীবন পুনর্গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পাশাপাশি, বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যার্তদের জন্য শোকপ্রস্তাব গ্রহণের উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেছেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, এই উদ্যোগ নেপালের মানুষের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির এক অনন্য প্রকাশ। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন যে, নেপাল বাংলাদেশকে কেবল ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধু হিসেবে বিবেচনা করে। দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান শক্তিশালী সম্পর্কের কথা স্মরণ করে তিনি জানান, দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশের সহযোগিতা নেপালের জনগণের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নেপালে বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০১:০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬