লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার শীর্ষ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশ

ভারতে মাওবাদী আন্দোলনের বিপর্যয়ের মুখে থাকা শীর্ষ নেতাদের অন্যতম অসীম মণ্ডল ওরফে আকাশকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই তিনি ওই এলাকায় এসেছিলেন।

বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ডের জঙ্গলযুদ্ধের অন্যতম কমান্ডার হিসেবে পরিচিত আকাশের মাথার দাম ছিল ২ কোটি ২০ লক্ষ রুপি। দীর্ঘদিন ধরে তিনি মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে ছিলেন। এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসটিএফকে ভূয়সী প্রশংসা করেছেন। সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গে লাল সন্ত্রাসকে কোনোভাবেই মাথাচাড়া দিতে দেওয়া হবে না এবং রাজ্য সরকার শক্ত হাতে তা দমন করবে। তিনি আরও উল্লেখ করেন যে, রাজ্য পুলিশ এ বিষয়ে যথেষ্ট সতর্ক ও দক্ষ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে মাওবাদীমুক্ত ভারত গড়তে যৌথ বাহিনীর লাগাতার অভিযান চলছে। এর ফলে ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে মাওবাদীরা হয় আত্মসমর্পণ করছেন, নয়তো অভিযানে নিহত হচ্ছেন। তবে এত কঠোর অভিযানের মধ্যেও আকাশ এতদিন আত্মগোপনে থেকে স্কোয়াডের বাকি সদস্যদের নিয়ে নতুন করে জঙ্গলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার হতে হলো।

আকাশের মাওবাদী জীবনের ইতিহাস বেশ দীর্ঘ। প্রতিবেদন অনুযায়ী, ১৯৮০-র দশকে কলেজজীবন থেকেই তিনি বাম উগ্রপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে সিপিআই (মাওবাদী) সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। কিষানজির মৃত্যুর পর তিনি পশ্চিমবঙ্গের মাওবাদী সংগঠনের নেতৃত্বে উঠে আসেন এবং দীর্ঘ সময় ধরে জঙ্গল এলাকায় থেকে সংগঠন পরিচালনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

আইসিসির ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার শীর্ষ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশ

প্রকাশিত হয়েছে: ১২:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬