লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ব্যয় সাশ্রয় এবং দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানির বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশে সহজলভ্য এমন পণ্য বিদেশ থেকে আমদানি না করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক করেছেন তিনি।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, সভায় সরকারি অর্থের ব্যয় সংকোচন এবং দেশীয় শিল্পের প্রসারে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেছেন।

একনেক সভায় প্রধানমন্ত্রীর ক্ষোভের আরেকটি বড় জায়গা ছিল কর্মকর্তাদের সম্মানী গ্রহণ। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, সরকারি দায়িত্বের অংশ হিসেবে এসব সভায় অংশ নেওয়ার জন্য সম্মানী নেওয়ার প্রয়োজনীয়তা কী? তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি নিজেও কোনো সম্মানী গ্রহণ করেন না। তাই কর্মকর্তাদের এ ধরনের চর্চা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’ কাজের অংশ হিসেবেই এসব সভায় অংশ নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আপনাদের দায়িত্ব।’

এছাড়া, সরকারি প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্ট পরিদর্শনের নামে কর্মকর্তাদের বিদেশ সফরের প্রবণতা নিয়েও প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি এ ধরনের বিদেশ ভ্রমণ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া ওই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান

ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে: ০৬:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬