লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের দীর্ঘদিনের সভাপতি তাভেঙ্গা মুকুলানি। বৃহস্পতিবার আইসিসি বোর্ডের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রথম জিম্বাবুয়ান হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন।

মুকুলানি স্থলাভিষিক্ত হলেন সিঙ্গাপুরের ক্রিকেট প্রশাসক ইমরান খাজার, যিনি ২০০৮ সাল থেকে আইসিসি বোর্ডে কাজ করছিলেন। আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিম্বাবুয়ে ক্রিকেটে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং আফ্রিকার ক্রিকেটীয় পরিবেশ সম্পর্কে গভীর জ্ঞান তাকে এই দায়িত্বের জন্য যোগ্য করে তুলেছে। বিশেষ করে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে তিনি আইসিসি ও সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় সাধনে বড় ভূমিকা রাখবেন। উল্লেখ্য, এই বিশ্বকাপটি ২৪ বছর পর আফ্রিকায় ফিরছে।

নতুন দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুকুলানি। তিনি বলেন, ক্রিকেট এখন একটি রোমাঞ্চকর যুগে প্রবেশ করছে, যেখানে বৈশ্বিক প্রসার এবং লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসে এর অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও বোর্ডের অন্যান্য সদস্যদের সাথে মিলে বৈশ্বিক ক্রিকেটের স্বার্থ রক্ষায় কাজ করতে তিনি আগ্রহী।

২০১৫ সাল থেকে জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতির দায়িত্ব পালন করছেন মুকুলানি। তিনি তিনবার এই পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তার মেয়াদে জিম্বাবুয়ে ক্রিকেট ব্যাংক ঋণ পরিশোধ, সরকারের হস্তক্ষেপজনিত আইসিসি নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা এবং নারী দলকে ফিউচার ট্যুরস প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার মতো সাফল্য অর্জন করেছে। এছাড়া তিনি আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটিরও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী বছর অক্টোবর ও নভেম্বরে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার যৌথ আয়োজনে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। স্বাগতিক হওয়ার সুবাদে জিম্বাবুয়ে ২০১৫ সালের পর প্রথমবারের মতো পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে।

জনপ্রিয় সংবাদ

ফোনালাপ ফাঁস: ওসি রাকিবুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আইনি নোটিশ

আইসিসির ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি

প্রকাশিত হয়েছে: ০২:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬