লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক

শার্শায় ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক

মোঃ মিলন হোসেন:  যশোর শার্শা উপজেলা প্রতিনিধি

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৭৫০ টাকাসহ জয়নুর খাতুন (৫৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অগ্রভূলাট বাজারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নারী কনস্টেবলের সহায়তায় জয়নুর খাতুনকে আটক করা হয়। অভিযানের সময় অপর এক ব্যক্তি পালিয়ে যান।

পুলিশের দাবি, আটক নারীর হেফাজত থেকে ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বেটিং তদন্তে ফোন জব্দ, আইসিসির দ্বারস্থ মোহাম্মদ রিজওয়ান

শার্শায় ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক

প্রকাশিত হয়েছে: ০৯:৩৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬