লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর কাফরুলে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কাফরুলে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে কাফরুল থানার সামনে 'মিরপুর সুপার লিংক' নামের ওই বাসে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা শাহজান ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বাসে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, একই দিনে রাজধানীর মালিবাগ, মহাখালী, আগারগাঁও এবং যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশেষ করে যাত্রাবাড়ীর ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছেন, যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে এমন ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর কাফরুলে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশিত হয়েছে: ০১:০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬